টেক অ্যান্ড শটস। অনলাইনে বিশ্বস্ততা...

Google ads

test

রবিবার, ৪ আগস্ট, ২০২৪

কবে চালু হবে মোবাইল ইন্টারনেট || মোবাইল ইন্টারনেট কবে চালু হবে

 

সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ। 



শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

রবিবার (৪ আগস্ট) একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “ফোরজি সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে।”

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


সরকার পতনের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ঢাকায় সিএমএম আদালত ও  বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। মু্ন্সীগঞ্জে সরকার সমর্থক ও আন্দোলনকারীদের সংঘর্ষে দুই শ্রমিক নিহন হয়েচেন। মাগুরায় নিহত হয়েছে এক ছাত্রদল নেতা।  এছাড়াও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা এলো।


এর আগে, কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে।

১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়।




তবে এবার ধারনা করা হচ্ছে আগামী ১৫ তারিখের আগে এই ইন্টারনেট চালু হবেনা। কারন দেশে বর্তমান পরিস্থিতি যতদিন না শান্ত হবে ততদিন এই মোবাইল ইন্টারনেট বন্ধ থাকবে।

রিপোর্ট- Tech & Shots



Post Top Ad

Your Ad Spot

Pages